গাউছিয়া সেবালয় :: গতকাল বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের উদ্বোধন করেছেন জেলাপ্রশসক বনমালী ভৌমিক ও তার সহধর্মিনি রাখি ভৌমিক । সিডিএল ষ্ট্রাট নারী ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জনপ্রিয় জেলাপ্রশাসক বনমালী ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন জেলাপ্রশাসকের সহধর্মিনি রাখি ভৌমিক। পিঠা উৎসবে আলোচনায় অংশ নেন, ড. রতন, ম,মনিরুজ্জামান প্রমুখ। জেলা প্রশাসক বলেন শীতের পিঠা বাঙ্গালী সংস্কৃতির অবিছিদ্দ অংশ । নবান্নের শুরুতেই বাংলার গ্রামে গ্রামে শুরু হয় পিঠা পার্বন । কিন্তু আজ সেই অতিত ঐতিহ্য হারিয়ে যাচ্ছে । সেই ঐতিহ্যকে আবারো ফিরিয়ে আনতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাখি ভৌমিক বলেন আত্মীয় স্বজন বিশেষ করে জামাই এর তুষ্টির জন্যই বাড়ি বাড়ি পিঠা তৈরী করা হয় । নানা নামে নানা সাধের পিঠা এক দিন মেয়েরা তৈরী করতো আজ আর তেমনটি দেখা যায় না। তাই পিঠা উৎসবের মধ্য দিয়ে আমাদের হারানো ঐতিহ্য ধরে রাখতে হবে। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা ।